করোনা: দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ২১, শনাক্ত ২১৯৯
উত্তরদক্ষিণ । শনিবার, ০১ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৪২
দেশে গেল ২৪ ঘণ্টায় নতুন করে প্রাণঘাতী করোনাভাইরাসে ২১ জন মারা গেছেন আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২ হাজার ১৯৯ জন।
শনিবার (০১ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, ২৪ ঘণ্টায় আরও এক হাজার ১১৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট এক লাখ ৩৬ হাজার ২৫৩ জন সুস্থ হলেন।

