করোনার উপসর্গ নিয়ে ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়ের-এর মৃত্যু

করোনার উপসর্গ নিয়ে ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়ের-এর মৃত্যু

উত্তরদক্ষিণ । শনিবার, ০১ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৩০

করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়ের। শুক্রবার (৩১ জুালাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।

বেসরকারি টিভি চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার ছিলেন তিনি। তার মৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাপস জুবায়েরের সাবেক ও বর্তমান সহকর্মীদের অনেকেই পোস্ট দিয়েছেন।

জানা গেছে, দুই দিন থেকে জ্বরে ভুগছিলেন তাপস। শুক্রবার তার নাইট শিফট ছিল। রাত ১১টার দিকে অফিসে যাওয়ার জন্য বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে বের হন। তবে বাসার লিফট থেকে নেমে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন।
এরপর অ্যাপোলো হাসপাতাল বর্তমান এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেয়ার সময় মারা যান তাপস।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের (ইউডা) কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের (সিএমএস) সাবেক শিক্ষার্থী ছিলেন তাপস। একুশে টেলিভিশন, আরটিভি, চ্যানেল নাইনের হয়েও কাজ করেছেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) ও ইউডা জার্নালিস্ট ফোরাম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading