চুয়াডাঙ্গার পুলিশ সুপার করোনায় আক্রান্ত

চুয়াডাঙ্গার পুলিশ সুপার করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ | রবিবার, ০২ আগস্ট ২০২০ | আপডেট: ১৩:১৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) জাহিদুল ইসলাম। শনিবার (০১ আগস্ট) রাতে কুষ্টিয়ার পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষায় তার রিপোর্ট পজিটিভ আসে।

চুয়াডাঙ্গার সিভিল সার্জন এএসএম মারুফ হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, করোনার কিছু উপসর্গ দেখা দিলে চারদিন আগে পুলিশ সুপার জাহিদুল ইসলাম নমুনা প্রদান করেন। শনিবার কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে যে ৩০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, এর মধ্যে পুলিশ সুপারও ছিলেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ্য আছেন।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক জানান, পুলিশ সুপার জাহিদুল ইসলামের শরীরে কয়েকদিন আগে থেকে করোনার কিছু উপসর্গ লক্ষ্য করা যায়। এরপর নমুনা দিয়ে তিনি সরকারি বাসভবনে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। রিপোর্ট পজিটিভ আসার পর থেকে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading