করোনা : গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৮৬ জন

করোনা : গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৮৬ জন

উত্তরদক্ষিণ | রবিবার, ০২ আগস্ট ২০২০ | আপডেট: ১৪:৪০

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গেল ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ২২ জন। আর আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮৮৬ জন। সুস্থ হয়েছেন ৫৮৬ জন। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জনে। মোট মারা গেছেন ৩ হাজার ১৫৪ জন। মারা যাওয়া ১৭ জন পুরুষ ও ৫ জন নারী।

রবিবার (২ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, রবিবার ৩৬৮৪ টি নুমনা পরীক্ষা করা হয়েছে। যাদের মধ্যে আক্রান্ত হয়েছেন জন। এতে দেশে সবমিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪০ হাজার ৭৪৬ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ০৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন৫৮৬ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৮৩৯ জন।

এদিন মৃত ২২ জনের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রাম বিভাগের ৩ জন, খুলনা বিভাগের ৩ জন, রাজশাহী বিভাগের ৪ জন, বরিশাল বিভাগের ২ জন এবং সিলেট বিভাগের ১ জন। হাসপাতালে মারা গেছেন ২০ জন এবং বাসায় ২ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading