অক্টোবর থেকে গণহারে করোনার ভ্যাকসিন দেবে রাশিয়া

অক্টোবর থেকে গণহারে করোনার ভ্যাকসিন দেবে রাশিয়া

উত্তরদক্ষিণ | রবিবার, ০২ আগস্ট ২০২০ | আপডেট: ১৪:৩০

করোনা ভাইরাস মোকাবিলায় অক্টোবর থেকে গণহারে ভ্যাকসিন প্রয়োগ শুরুর পরিকল্পনা করছে রাশিয়া। শনিবার (০১ আগস্ট) রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো গণমাধ্যমকে এ তথ্য জানান।

ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। তবে চিকিৎসক এবং শিক্ষকদের ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে এ কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।

রাশিয়ার গবেষকদের দাবি অ্যাডেনোভাইরাস নামে ভ্যাকসিনের প্রাথমিক পর্যায়ের পরীক্ষায় সফলতা এসেছে।

গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টারের টিকা ১৫ আগস্টের মধ্যে সাধারণের জন্য বাজারে ছাড়া হবে বলে জানানো হয়। সরকারি তথ্যের বরাতে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানায়। রুশ উপ-প্রধানমন্ত্রী তাতয়ানা গোলিকোভাও বলেছেন, ‘আগেস্টর মধ্যে টিকার নিবন্ধন হয়ে যাবে। সেপ্টেম্বরে গণউৎপাদন শুরু হবে।’

নিবন্ধন পাওয়ার পর আরেকটি ট্রয়াল শুরু হবে ভ্যাকসিনটির। ১ হাজার ৬শ’ মানুষের উপর ওই ট্রায়াল চালানো হবে। উৎপাদন চলাকালে ট্রয়াল চলবে বলেও জানানো হয়।।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৈরি আরেকটি ভ্যাকসিন শর্তসাপেক্ষে সেপ্টেম্বরে নিবন্ধন পাবে। সেটি অক্টোবরে বাজারে আসতে পারে বলে জানানো হয়।

রুশ কর্তৃপক্ষ দ্রুত একটি টিকা চাচ্ছে। কারণ সামনে দেশটিতে শরত এবং শীতকাল। ওই সময়ে স্বাভাবিকভাবে ঠাণ্ডা, ফ্লু এবং শ্বাসযন্ত্রে নারারকম ভাইরাল সংক্রমণ ছড়িয়ে পড়ে। তার সঙ্গে যদি করোনা নতুনভাবে ছড়ায় তাহলে নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে যে কারো জন্য। তাই শীত মৌসুমের আগেই ভ্যাকসিন হাতে পাওয়ার লক্ষ্যে কাজ করছে রুশ প্রতিষ্ঠানগুলো।

রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো বলেছেন, যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের স্বাস্থ্যের সার্বিক পরিস্থিতি পর্যক্ষেণে একটি অ্যাপ তৈরি করা হয়েছে। নতুন ওই অ্যাপে ভ্যাকসিন গ্রহণকারীর সবধরনের তথ্য হালনাগাদ করে রাখা হয়।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading