আজ গান গাইবেন ড. মাহফুজুর রহমান

আজ গান গাইবেন ড. মাহফুজুর রহমান

উত্তরদক্ষিণ | রবিবার, ০২ আগস্ট ২০২০ | আপডেট: ১৬:৪০

অন্যান্যবারের মতো এই ঈদেও (ঈদুল আজহা) একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন এটিএন বাংলা টেলিভিশনের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। আজ রবিবার (০২ আগস্ট) রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে তার একক সংগীতানুষ্ঠান ‘এক পৃথিবী স্বপ্ন দিলে’।

জানা গেছে, এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।

অ্যালবামে রয়েছে উত্তর দিও, মন ওরে মন, মনে পড়ে, শুধু তুমি, তোমাকে চাই, এক পৃথিবী স্বপ্ন, এখনো রাত জেগে, আকাশের চাঁদ, তোমার মনের মাঝে এবং আজ আমার জন্মদিন চাই শিরোনামের গান।

করোনাভাইরাসের কারণে এবারের অনুষ্ঠানটির শুটিং হয়েছে স্টুডিওতে। তবে গানের সঙ্গে ভিজ্যুয়াল গ্রাফিক্সের মাধ্যমে নানা মনোরম দৃশ্যে ড. মাহফুজুর রহমানকে দেখা যাবে বলেও জানা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading