স্ত্রীসহ অধ্যাপক আনু মুহাম্মদ করোনায় আক্রান্ত

স্ত্রীসহ অধ্যাপক আনু মুহাম্মদ করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ | রবিবার, ০২ আগস্ট ২০২০ | আপডেট: ১৬:৩০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ এবং তার স্ত্রী শিল্পী বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার (০২ আগস্ট) আনু মুহাম্মদ নিজেই সাংবাদিকদের এ তথ্য জানান। তারা এখন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

তেল-গ্যাস-বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব গণমাধ্যমকে বলেন, নমুনা পরীক্ষায় গতকাল তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। রিপোর্ট আসার পর রবিবার তিনি হাসপাতালে ভর্তি হন।

তিনি আরও বলেন, গত ২৮ জুলাই তার স্ত্রী শিল্পীর করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সেখান থেকে তাকে মুগদা হাসপাতালে স্থানান্তর করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading