নমুনা পরীক্ষা ৪২৪৯: নতুন আক্রান্ত ১৩৫৬, মৃত্যু ৩০, সুস্থ ১০৬৬

নমুনা পরীক্ষা ৪২৪৯: নতুন আক্রান্ত ১৩৫৬, মৃত্যু ৩০, সুস্থ ১০৬৬

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৪০

গত ২৪ ঘন্টায় দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ২৪৯টি। নতুন শনাক্ত ১ হাজার ৩৫৬ জনের শরীরে। এসময় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৬ জন এবং আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ৩০ জনের।

সোমবার (০৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা।

তিনি আরও জানান, দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ লাখ ৯৩ হাজার ৫৪৪টি, মোট করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ লাখ ৪২ হাজার ১০২ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৯০৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ১৮৪ জনের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading