ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:০০

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। সোমবার (৩ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘সকাল সাড়ে ৭টার দিকে ধামরাই থানাধীন বাথুলী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে পাটুরিয়াগামী ফালগুনী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপ ভ্যানের তিনজন ঘটনাস্থলে নিহত হন।’ ‘নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘উভয় গাড়ি আটক করা হয়েছে। কিন্তু বাসের চালক পলাতক রয়েছেন।’

মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান হাইওয়ে ওসি মনিরুল ইসলাম।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading