করোনায় মারা গেছেন টিভি ব্যক্তিত্ব বরকতউল্লাহ

করোনায় মারা গেছেন টিভি ব্যক্তিত্ব বরকতউল্লাহ

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:২০

বাংলাদেশ টেলিভিশনের অসংখ্য জনপ্রিয় নাটকের নির্মাতা ও টিভি ব্যক্তিত্ব মোহাম্মদ বরকত উল্লাহ আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর গ্রীনলাইফ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বিটিভির জনপ্রিয় সব নাটকের সঙ্গে জাড়িয়ে আছে বরকত উল্লাহর নাম। তার নির্মিত তুমুল জনপ্রিয় নাটকের মধ্যে আছে ‘সকাল-সন্ধ্যা’, ‘ঢাকায় থাকি’, ‘কোথাও কেউ নেই’। সাংস্কৃতিক পরিমণ্ডলে বাস করা এই প্রযোজকের স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ ও তার মেয়ে জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ।

পারিবারিক জানা গেছে, করোনা ছাড়াও মোহাম্মদ বরকত উল্লাহর অন্যান্য শারীরিক জটিলতা ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রবিবার (২ আগস্ট) রাতে তাকে গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি। তখন ফেসবুকে এক স্ট্যাটাসে মেয়ে অভিনেত্রী বিজরী লেখেন, ‘আমার বাবাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি ভেন্টিলেশন সাপোর্টে আছেন। উনার করোনা ধরা পড়েছে। সবার দোয়া চাই।’

এরপর সোমবার সকালে সবাইকে ছেড়ে তিনি চলে গেলেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি বিটিভি ছাড়াও চ্যানেল ওয়ান বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে কর্মরত ছিলেন দীর্ঘদিন। মৃত্যুকালে মোহাম্মদ বরকতুল্লাহ রেখে গিয়েছেন তার স্ত্রী নৃত্যশিল্পী জিনাত বরকত উল্লাহ, দুই মেয়ে বিজরী ও কাজরী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading