বাউফলে সংঘর্ষ, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা নিহত, আটক ৭

বাউফলে সংঘর্ষ, যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা নিহত, আটক ৭

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:১০

পটুয়াখালীর বাউফল উপজেলায় আওয়ামী লীগের ২ পক্ষের অভ্যন্তরীণ কোন্দলের জেরে সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের এক সহসভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের এক নেতাসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- যুবলীগের রুমন তালুকদার (৩৩) ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য রিয়াদ হোসেন (২৪)। রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাউফলের কেশবপুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ হতাহতের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে বাউফলের কেশবপুর বাজারে দুই পক্ষের সংঘর্ষ হয়। রাতেই পুলিশ ৪ জনকে আটক করে। আজ সকালে আরও ৫ জনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading