করোনায় আক্রান্ত এমপি রুমাকে ঢাকায় আনলো বিমানবাহিনী

করোনায় আক্রান্ত এমপি রুমাকে ঢাকায় আনলো বিমানবাহিনী

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ আগস্ট ২০২০ । আপডেট: ২৩:০০

করোনাভাইরাসে আক্রান্ত রাজবাড়ী জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) সালমা চৌধুরী রুমাকে ঢাকায় এনেছে বিমানবাহিনী। সোমবার (৩ আগস্ট) জরুরি ভিত্তিতে রাজবাড়ী থেকে তাকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বেসামরিক প্রশাসনকে সহায়তা দেওয়ার অংশ হিসেবে বিমানবাহিনী করোনাভাইরাস প্রতিরোধে জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সেবা অব্যাহত রেখেছে। বিমানবাহিনীর এই মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত রাজবাড়ী জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমাকে সোমবার রাজবাড়ী থেকে বিমানবাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টারে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading