গুলিতে সাবেক মেজর রাশেদের মৃত্যুতে ‘ক্ষোভ’ ফখরুলের

গুলিতে সাবেক মেজর রাশেদের মৃত্যুতে ‘ক্ষোভ’ ফখরুলের

উত্তরদক্ষিণ । সোমবার, ০৩ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:২০

পবিত্র ঈদের রাতে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভে তল্লাশি চেকপোস্টে পুলিশের গুলিতে সাবেক মেজর সিনহা রাশেদের অকাল মৃত্যুর ঘটনায় ‘তীব্র ক্ষোভ ও নিন্দা’ জানিয়েছেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (৩ আগস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ ঘটনা ‘দেশবাসীকে ক্ষুব্ধ করেছে’ বলে দাবি করে তিনি বলেন, ‘বিএনপি বাংলাদেশকে মানবিক রাষ্ট্র হিসেবে গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।’

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, ‘সব নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। কিন্তু গত এক দশকে নাগরিকের এই মৌলিক অধিকার নিশ্চিতে রাষ্ট্র লাগাতারভাবে নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার পরিচয় দিয়ে চলছে।’ তিনি বলেন, ‘বিএনপি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, খুন এবং অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানোর জন্য জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। সে প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার কাজে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তার যথাযথ ভূমিকা পালন করে চলবে।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading