কুমিল্লায় করোনার উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:০৫
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪জন মারা গেছেন। তাদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী। এ পর্যন্ত মেডিক্যালের করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে মোট মারা গেছেন ২৯৭ জন।
মঙ্গলবার (৪ আগস্ট) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. সাজেদা খাতুন এ তথ্য জানান। উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মৃত ব্যক্তিরা হলেন- কুমিল্লার নাঙ্গলকোটের হারুনুর রশিদ (৬০), বরুড়ার হালিমা (৭০), চৌদ্দগ্রামের তানজিবেন্নেচ্ছা এবং কুমিল্লা সদর উপজেলার গোলাম রহমান।
জেলা সিভিল সার্জন অফিসের সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫৯৪ জন, সুস্থ হয়েছেন ৩ হাজার ৯৯৭ জন এবং আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৬ জন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে জেলায় এ পর্যন্ত ১৫৩ জনের মৃত্যু হয়েছে।

