চৌদ্দগ্রামে ভোটকেন্দ্রের সামনে ৭ ককটেল বিস্ফোরণ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, আপডেট ১৭.১০
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ ভোটাররা।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এসব ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে সেনাবাহিনী মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
স্থানীয়রা জানান, আতাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকাল থেকেই শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ একদল দুর্বৃত্ত ৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এতে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়েন।
প্রিসাইডিং অফিসার মো. আতিকুল ইসলাম বলেন, আমাদের কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছিল। কোনো একটি পক্ষ সুষ্ঠু ভোটের পরিবেশ নষ্ট করতে এমন ককটেলের বিস্ফোরণ ঘটায়। তবে পাশেই সেনাবাহিনী থাকায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়।
চৌদ্দগ্রাম থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ছানা উল্লাহ বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে।
ইউডি/আরকে

