দুই বাজারেই সূচক ও লেনদেন-এর উত্থান
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:৩০
সোমবারের মতো মঙ্গলবারও (০৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনেদেন শেষ হয়েছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭.২৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২৯৯.১০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬.৫৭ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১২.০৯ এবং সিডিএসইটি ৫.৮৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯৯৯.৭১ পয়েন্টে, ১৪৫৪.৮৮ এবং ৮৪৫.৯৩ পয়েন্টে। ডিএসইতে এদিন ৬৭৬ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন (সোমবার) থেকে ৪ কোটি ২৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬৭২ কোটি ৩৬ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৭টির বা ৪১.৫২ শতাংশের, শেয়ার দর কমেছে ১১৬টির বা ৩২.৭৬ শতাংশের এবং ৯১টির বা ২৫.৭০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৪.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ১৮৬.৬৯ পয়েন্টে। সিএসইতে আজ ২৫৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৮টির দর বেড়েছে, কমেছে ৮৬টির আর ৭০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৭ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

