ঝিনাইদহে নতুন করে আরও ২৯ জন করোনায় আক্রান্ত

ঝিনাইদহে নতুন করে আরও ২৯ জন করোনায় আক্রান্ত

খাইরুল ইসলাম নিরব । উত্তরদক্ষিণ
ঝিনাইদহ: বুধবার, ০৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:১০

ঝিনাইদহে নতুন করে আরও ২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাড়ালো ১০১৬ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন কার্যলয়ের মেডিক্যাল অফিসার ও করোনা সেলের মুখপাত্র ডা. প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, বুধবার (০৫ আগস্ট) সকালে কুষ্টিয়া ল্যাব থেকে ঝিনাইদহে ৯৩টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ২৯টি পজেটিভ।

আক্রান্তদের মধ্যে – সদর উপজেলায় ৪ জন, কালীগঞ্জ উপজেলায় ১৫ জন, শৈলকুপা উপজেলায় ৩ জন, কোটচাদপুর উপজেলায় ৪ জন এবং হরিনাকুন্ডু উপজেলায় ৩ জন।

ঝিনাইদহে এ পর্যন্ত আক্রান্ত ১০১৬ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৪৮৭ জন। কোভিড-১৯ হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৭ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading