বান্দরবানে আগুনে পুড়ে গেছে ৯টি বসতঘর

বান্দরবানে আগুনে পুড়ে গেছে ৯টি বসতঘর

উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৫ জুন, ২০২৬, আপডেট ১৫:৩০

বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৯টি বসতঘর। শুক্রবার (৫ জুন) সকালে শহরের বালাঘাটা মার্কাস গলিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকালে তপন নামে এক ব্যক্তির ঘরে হঠাৎ আগুন জ্বলতে দেখতে পায় স্থানীয়রা। পরে মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়লে আশেপাশে থাকা ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৯টি বসতঘর। আগুনের তীব্রতায় এসময় ঘর থেকে কিছুই বের করতে পারেনি কোনো পরিবার। এতে একেবারে নিঃস্ব হয়ে গেছে ৬ টি পরিবার। এদিকে আগুনের সূত্রপাত নিশ্চিত না হলেও স্থানীয়দের ধারনা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হোসাইন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস এর দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ইউডি/রেজা

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading