নওগাঁয় রিকশা ভাড়া নেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাত, যুবক নিহত

নওগাঁয় রিকশা ভাড়া নেয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাত, যুবক নিহত

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:১৫

নওগাঁ সদর উপজেলার মাদার মোল্লাহাটে ছুরিকাঘাতে মঙ্গলবার (০৪ আগস্ট) দিবাগত রাতে এক যুবক নিহত হয়েছেন।

নিহত উজ্জ্বল হোসেন (৩২) নওগাঁ সদর উপজেলার খিদিরপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে।

নওগাঁ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন জানান, মাদারমোল্লাহাট থেকে ফেরার পথে রিকশা ভাড়া নেয়াকে কেন্দ্র করে রিংকুর সাথে উজ্জ্বল হোসেনের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রিংকু তার হাতে থাকা ধারাল ছুরি দিয়ে উজ্জ্বলকে উপুর্যপরি আঘাত করে। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

ওসি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং আসামি রিংকুকে ধরার চেষ্টা চলছে। সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading