নমুনা পরীক্ষা ১১১৬০: নতুন শনাক্ত ২৬৫৪, মৃত্যু ৩৩, সুস্থ ১৮৯০ জন
উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৩৫
গত ২৪ ঘণ্টায় দেশে ১১ হাজার ১৬০টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২ হাজার ৬৫৪ জনের শরীরে করোনাভাইরস শনাক্ত হয়েছে। এসময় মৃত্যু হয়েছে আরও ৩৩ জনের। আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯০ জন।
বুধবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা এসব তথ্য জানান।
তিনি আরও জানান, এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ লাখ ১২ হাজার ৪১৬টি, মোট করোনা আক্রান্ত বা কভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৭৪ জন। তাদের মধ্যে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ২৬৭ জনের এবং মোট সুস্থ হওয়া ব্যক্তিদের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৭৫০ জন।

