৭০০ কোটির ঘরে আজ ডিএসই’র লেনদেন

৭০০ কোটির ঘরে আজ ডিএসই’র লেনদেন

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:০৩

সপ্তাহের ৪র্থ কার্যদিবস বুধবার (০৫ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে লেনদেন ৬ শতাংশ বেড়ে ৭০০ কোটির ঘর অতিক্রম করেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩০৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট কমে এক হাজার ৪৫২ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমেছে। দিনভর লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫টির, দর কমেছে ১২৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৭৪টির।

বুধবার ডিএসইতে ৭১৮ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৪১ কোটি ৬৮ লাখ টাকা বেশি। গতকাল (মঙ্গলবার) লেনদেন হয়েছিল ৬৭৬ কোটি ৬৫ লাখ টাকার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ২৩০ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ১৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে বুধবার ২৬৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১১৩টির দর বেড়েছে, কমেছে ৯০টির। আর ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading