ডিজি’র অনুমতি ছাড়া ‘কথা বলা নিষেধ’ স্বাস্থ্যের কর্মকর্তাদের!

ডিজি’র অনুমতি ছাড়া ‘কথা বলা নিষেধ’ স্বাস্থ্যের কর্মকর্তাদের!

উত্তরদক্ষিণ । বুধবার, ০৫ আগস্ট ২০২০ । আপডেট: ২১:৪০

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের (ডিজি) পূর্ব অনুমতি ছাড়া গণমাধ্যমে অধিদফতরের কর্মকর্তাদের কথা বলতে নিষেধ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ওই অফিস আদেশে মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার যুগ্ম সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী স্বাক্ষর করেন।

বুধবার (৫ আগস্ট) খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার (৪ আগস্ট) পাঠানো ওই নির্দেশনায় বলা হয়, বিভিন্ন প্রচার মাধ্যমে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুখপাত্র হিসেবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং অধিদফতরের প্রতিনিধিত্ব করেন। নিয়মিত ব্রিফিং ছাড়াও কর্মকর্তাদের বক্তব্য ও মন্তব্যের কারণে অনেক সময় সরকারকে বিব্রত হতে হয়। প্রচার মাধ্যমে সরকারের প্রতিনিধিত্ব বিষয়ে যথাযথ বিধি-বিধান অনুসরণ করা বাঞ্ছনীয়।

নির্দেশনায় আরও বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের পক্ষে বিভিন্ন প্রচার মাধ্যমে ব্রিফিং ও সাক্ষাৎকার প্রদান বা অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে মহাপরিচালকের পূর্বানুমোদন নিতে হবে। এছাড়া অংশগ্রহণকারীকে ন্যূনতম পরিচালক পদমর্যাদার হতে হবে। পরিচালক নন, এমন কেউ আর গণমাধ্যমকে কোনও তথ্য দিতে পারবেন না- মন্ত্রণালয়ের নির্দেশনার ফলে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading