বাজাজ অটোর সাথে রানার অটোর চুক্তি সই

বাজাজ অটোর সাথে রানার অটোর চুক্তি সই

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৩৮

ইন্ডিয়ার বাজাজ অটো লিমিটেডের সাথে একটি চুক্তি সই করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, বাজাজ অটো মুম্বাই পুনে রোড, আকুর্ডি, পুনে ৪১১০৩৫, ইন্ডিয়া অবস্থিত। কোম্পানিটি বাংলাদেশের বাজারে কেটিএম ব্রান্ডের মোটরসাইকেল বিতরণ করবে। কমপ্লেটলি বিল্ড আপ (সিবিইউ), সেমি নকড ডাউন, কমপ্লেটলি নকড ডাউন শর্তে পার্ট লেভেল সরবরাহ করবে বাজাজ অটো।

কোম্পানিটি আশা করছে এই চুক্তি মোটরসাইকেল বাজারে রানারের অবস্থান আরও শক্তিশালী করবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading