অগ্রণী ব্যাংক-এর ৯৫৮তম শাখা’র শুভ উদ্বোধন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:২০
অগ্রণী ব্যাংক লিমিটেডের ৯৫৮তম শাখা উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০৫ আগস্ট) টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলায় অগ্রণী ব্যাংক লিমিটেড-এর এই শাখাটি উদ্বোধন করা হয়।
অনলাইন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটি উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক।
এ সময় অনলাইন অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন, অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনিসুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, নিজাম উদ্দীন আহাম্মদ চৌধূরী, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুনার রশিদ হীরা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সিদ্দিকা প্রমুখ। খবর – সংবাদ বিজ্ঞপ্তির।

