করোনায় নতুন আক্রান্ত ২৯৭৭, মৃত্যু আরও ৩৯
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৪০
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৯৭৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৩ দশমিক ৪৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ৩৯ জন। করোনায় এ পর্যন্ত ৩ হাজার ৩০৬ জন মারা গেছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান পরিচালক নিপসম ডা. বায়েজিদ খুরশিদ রিয়াজ।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ১৮৯টি। পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৭০৮টি। এখন পর্যন্ত ১২ লাখ ২৫ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭৪ জন। এখন পর্যন্ত সুস্থ ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭.৬১ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩২ শতাংশ।

