সূচক ও লেনদেনের ব্যাপক উত্থানে সপ্তাহ শেষ

সূচক ও লেনদেনের ব্যাপক উত্থানে সপ্তাহ শেষ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:১৫

সপ্তাহের ৫ম এবং শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৬ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে।

এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট বেড়েছে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৯টির, দর কমেছে ৭৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৫টির। বৃহস্পতিবার ডিএসইতে ৮৩৬ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১৮ কোটি ১৯ লাখ টাকা বেশি। গতকাল লেনদেন হয়েছিল ৭১৮ কোটি ৩৪ লাখ টাকার।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বৃহস্পতিবার একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ১৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৪০৬ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ৪৯ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইতে ২৬৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১৬১টির দর বেড়েছে, কমেছে ৫৩টির। আর ৫১টির দর অপরিবর্তিত রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading