শেখ কামালের নামে হবে যুব ক্রিকেট লিগ

শেখ কামালের নামে হবে যুব ক্রিকেট লিগ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ০৮:৫৫

আগামী আসর থেকে যুব ক্রিকেট লিগকে ‘শহীদ শেখ কামাল যুব লীগ’ নামকরণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ।

বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে ও ক্রিকেটে শহীদ শেখ কামালের অবদানের স্বীকৃতি দিতেই এমন সিদ্বান্ত নিয়েছে বোর্ড।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালে দেশের আধুনিক খেলাধুলার স্থপতি হিসেবে বিবেচনা করা হয়। দেশের ক্রীড়াঙ্গনে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম চালু করেছিলেন শেখ কামাল। এমন অবদান রেখে দেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনের কাছে তুলে ধরতে বড় অবদান রেখেছিলেন তিনি।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘এ দেশের আধুনিক খেলাধুলার স্থপতি তিনি এবং দেশের সকল খেলাধুলার উন্নতির জন্য বড় অবদান রয়েছে তার। তাই আমরা তার নামে যুব ক্রিকেট লিগের নামকরনের সিদ্বান্ত নিয়েছি।’

চারটি অনূর্ধ্ব-১৯ দল নিয়ে প্রতি বছর এ টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি গেম ডেভলপমেন্ট। সেখানে প্রত্যেক রাউন্ডে চারদিনের ও একদিনের ম্যাচ থাকবে। তরুণ ক্রিকেটারদের পাইপলাইনকে জোরদার করতেই প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করা হবে।

পাপন আরও বলেন, ‘অনুর্ধ্ব-১৯ দলের ওপর বেশি জোর দিচ্ছি আমরা। সেরা খেলোয়াড় নিয়ে অনূর্ধ্ব-১৯ দল গঠনের জন্যই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করবো। তাদের প্রতি আরও বেশি মনোনিবেশ করছি, আমরা তাদের পুরস্কার দিয়েছি এবং আমাদের অনূর্ধ্ব-১৯ দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। আমার মনে হয় কামাল ভাই বেঁচে থাকলে সবচেয়ে বেশি খুশি হতেন, বাংলাদেশ যুব ক্রিকেটে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। কামাল ভাই, তৃণমূল পর্যায় থেকে উন্নয়নের উপর বেশি জোর দিয়েছিলেন।’ খবর বাসস-এর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading