মাগুরায় ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণ, নিহত ১

মাগুরায় ইজিবাইকের ব্যাটারি বিস্ফোরণ, নিহত ১

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:০৭

ব্যাটারি চালিত অটো গাড়ির ব্যাটারি বিস্ফোরণে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই অটো গাড়ির চালক ছিলেন।

ইমরান (৪০) নামের ওই চালক নাকোল গ্রামের সুলতান মল্লিকের ছেলে।

জানা গেছে, বুধবার (০৫ আগস্ট) সারাদিন অটো চালিয়ে বাড়িতে গিয়ে সেটি চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ে ইমরান। বৃহস্পতিবার (০৬ আগস্ট) সকালে ঘুম থেকে উঠে অটো থেকে চার্জার খুলতে গিয়ে সমস্ত গাড়ি বিদ্যুতায়িত হয়ে যায় এবং গাড়ি ধরার সাথে সাথে ব্যাটারি বিস্ফোরিত হয়ে গাড়িতে আগুন লেগে যায়। ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পুলিশক্যাম্প ইনচার্জ প্রসেনজিৎ কুমার মন্ডল জানান, এ ঘটনায় আমাদের কাছে কোনো অভিযোগ না থাকায় আমরা লাশ দাফন করার অনুমতি দিয়েছি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading