করোনা: ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্ত ২৮৫১

করোনা: ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্ত ২৮৫১

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৩৫

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৮৫১ জনের মধ্যে। এখন নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৫২ হাজার ৫০২।

এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। দেশে করোনায় মোট মারা গেছেন ৩ হাজার ৩৩৩ জন।

শুক্রবার (০৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিন উপস্থাপন করেন, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এসময় তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬০ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading