কাশিমপুরের কয়েদি ‘নিখোঁজ’: প্রধান কারারক্ষীসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

কাশিমপুরের কয়েদি ‘নিখোঁজ’:  প্রধান কারারক্ষীসহ ৬ কর্মকর্তা বরখাস্ত

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:১০

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে আবু বক্কর সিদ্দিক নামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামি ‘নিখোঁজ’ হয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি পালিয়েছেন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে প্রধান কারারক্ষীসহ ৬ জনকে সাময়িক বরখাস্ত এবং ৬ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে কারা অধিদফতর। শুক্রবার (৭ আগস্ট) কারা অধিদফতরের ঢাকা বিভাগীয় উপমহাপরিদর্শক তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) কাশিমপুর-২ কারাগার থেকে কয়েদি আবু বকর সিদ্দিক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সন্ধ্যায় কয়েদিদের লকআপে তোলার সময় বিষয়টি টের পেয়ে পুরো জেলখানায় তল্লাশি চালানো হয়। তবে কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। কারা কর্তৃপক্ষের ধারণা, কারাগারের দেয়াল টপকিয়ে সে পালিয়ে গেছে। বৃহস্পতিবার কারাগারের দেয়ালে রঙ করার জন্য মই ছিল বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

কারা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। ওই কমিটি পুরো বিষয়টি তদন্ত করে দেখবে। এদিকে, কয়েদি হারিয়ে যাওয়ার ঘটনায় জেল কর্তৃপক্ষ থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। একইসঙ্গে ওই কয়েদির গ্রামের বাড়ি সাতক্ষীরায় হওয়ায় সেখানকার পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়েছে। এছাড়া জেল কর্তৃপক্ষ, সাতক্ষীরায় একটি টিম পাঠানো হয়েছে।

জেল সূত্র জানায়, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত কয়েদি আবু বকর সিদ্দিকের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুরে। এর আগে ২০১৫ সালের ১৩ মে সন্ধ্যায় আবু বক্কর সিদ্দিক কারাগারের ভেতরে একটি সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিল। একদিন পর তাকে সেখান থেকে উদ্ধার করে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading