টিকটকের পাল্টা অ্যাপ: গেটসদের ‘ক্লাবে’ জাকারবার্গ

টিকটকের পাল্টা অ্যাপ: গেটসদের ‘ক্লাবে’ জাকারবার্গ

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ আগস্ট ২০২০ । আপডেট: ১৯:৩০

বিতর্কিত চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের পাল্টায় আমেরিকায় ইন্সটাগ্রাম রিলস চালু করার ঘোষণা দেওয়ার পর ফেইসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়ে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলার হয়েছে।

সংক্ষিপ্ত ভিডিও শেয়ারিংয়ের নতুন এই অ্যাপ চালুর ঘোষণার পর বৃহস্পতিবার ফেইসবুকের শেয়ারের দাম ৬ শতাংশের বেশি বেড়েছে। আর কোম্পানির ১৩ শতাংশের মালিকানা এখন জাকারবার্গের হাতে। এর ফলে ফেইসবুক প্রতিষ্ঠাতা অ্যামাজনের জেফ বেজোস ও মাইক্রোসফ্টের বিল গেটসের সঙ্গে সবিশেষ তথাকথিত ‘শত কোটিপতি ক্লাবে’ যোগ দিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

কোম্পানির আকার ও ক্ষমতা এবং নিজেদের বর্ধমান সম্পদের কারণে প্রযুক্তি খাতের মহারথীরা সম্প্রতি আলোচনার পাদপ্রদীপে রয়েছেন। করোনাভাইরাসের লকডাউন ও বিধিনিষেধের সবচেয়ে বড় উপকারভোগীদের মধ্যে রয়েছে রফেইসবুক, অ্যামাজন, অ্যাপল ও গুগল। কারণ এই সময়ে মানুষ অনেক বেশি অনলাইনে কেনাকাটা করেছে, ভিডিও দেখেছে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে কাটিয়েছে।

ব্লুমবার্গের হিসাবে, এবছর জাকারবার্গের ব্যক্তিগত সম্পদ বেড়েছে ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি ডলার, যেখানে জেফ বেজোসের বেড়েছে ৭৫ বিলিয়ন বা ৭ হাজার ৫০০ কোটি ডলার। টিকটকের প্রতিদ্বন্দ্বী হিসেবে ফেইসবুকের মালিকানাধীন ইন্সটাগ্রামের আওতায় নতুন ভিডিও শেয়ারিং অ্যাপ রিলস চালু করার জন্য এর চেয়ে মহার্ঘ সময় আর হতে পারত না।

কারণ পরদিনই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষায় ‘যুক্তরাষ্ট্রে টিকটকের হুমকি’ মোকাবিলায় নতুন একটি নির্বাহী আদেশ জারি করেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচ প্রযুক্তি কোম্পানি- অ্যাপল, অ্যামাজন, অ্যালফাবেট (গুগলের মালিক), ফেইসবুক ও মাইক্রোসফ্ট- মিলে যে বাজারমূল্য রয়েছে তা দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩০ শতাংশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading