নওগাঁয় সাবেক এমপি, ২ চিকিৎসকসহ নতুন আক্রান্ত ৩০

নওগাঁয় সাবেক এমপি, ২ চিকিৎসকসহ নতুন আক্রান্ত ৩০

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:২০

নওগাঁয় সাবেক এমপি ও দুই চিকিৎসকস মোট ৩০ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত সাবেক এমপি হচ্ছেন মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান। ২ চিকিৎসক হলেন- বিশিষ্ট দন্ত চিকিৎসক এস আলম ও তার স্ত্রী দন্ত চিকিৎসক আনজুমান আরা বেগম। নতুন আক্রান্তদের নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯৯০ জন। শনিবার (৮ আগস্ট) সিভিল সার্জন ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করেন।

ডা. আকন্দ মো. আখতারুজ্জামান আলাল বলেন, ‘শুক্রবার রাতে মোট ১৮৩ ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। তাদের মধ্যে নওগাঁর প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক এমপি ওহিদুর রহমান, বিশিষ্ট দন্ত চিকিৎসক এস আলম ও তার স্ত্রী দন্ত চিকিৎসক আনজুমান আরা বেগমসহ মোট ৩০ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে রয়েছে সদর উপজেলায় ১৬ জন, রানীনগর উপজেলায় ৩ জন, মহাদেবপুর উপজেলায় একজন, বদলগাছি উপজেলায় ৪ জন, ধামইরহাট উপজেলায় ২ জন, নিয়ামতপুর উপজেলায় একজন এবং পোরশা উপজেলায় ৩ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading