নমুনা পরীক্ষা ১১৭৩৭: শনাক্ত ২৬১১, মৃত্যু ৩২, সুস্থ ১০২০ জন

নমুনা পরীক্ষা ১১৭৩৭: শনাক্ত ২৬১১, মৃত্যু ৩২, সুস্থ ১০২০ জন
করোনা (কোভিড-১৯) ভাইরাস

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৪০

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৬১১ জন। এ নিয়ে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৫৫ হাজার ১১৩ জন। আক্রান্তদের মধ্যে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত হলো ৩ হাজার ৩৬৫ জনের।
অপরদিকে, আরও ১ হাজার ২০ জন সুস্থ হওয়ায় এই সংখ্যা মোট ১ লাখ ৪৬ হাজার ৬০৪ জন।

শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিধপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টা নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৭৩৭টি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading