সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:০৫

সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ১১৬ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া সপ্তাহজুড়ে কোম্পানিটি মোট ১ কোটি ৩৫ লাখ ৭৭ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় থাকা পাইওনিয়র ইন্স্যুরেন্স লিমিটেড-এর লেনদেন হয়েছে ১ কোটি ৬০ লাখ ৪৯ হাজার টি শেয়ার। যার বাজার মূল্য ১০৩ কোটি ২৪ লাখ টাকা।

আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি। কোম্পানিটির ৬৭ লাখ ৫০ হাজার টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৭ কোটি ১৬ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্কয়ার ফার্মাসিটিক্যালস, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি, গ্রামীণফোন, ইন্দো-বাংলা ফার্মা, লাফার্জহোলসিম, ভিএফএস থ্রেড ডাইং ও সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading