সাপ্তাহিক লুজারের শীর্ষে ফাইন ফুডস

সাপ্তাহিক লুজারের শীর্ষে ফাইন ফুডস

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:২৬

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ফাইন ফুডস লিমিটেড। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭.৮৪ শতাংশ।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২০ কোটি ৯৩ লাখ ৭৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ২৩ লাখ ৪৩ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ৭ দশমিক ৪৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৪১ লাখ ৮১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ লাখ ৪৫ হাজার টাকা।

আর তৃতীয় স্থানে রয়েছে শমরিতা হসপিটাল। গত সপ্তাহে শেয়রটির সর্বোচ্চ দর কমেছে ৭.৪০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬২ লাখ ২৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৫ লাখ ৫৭ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো – সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, নাহি অ্যালুমিনিয়াম, ফার্স্ট ফিন্যান্স, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, সায়হাম টেক্সটাইল মিলস ও হামিদ ফেব্রিক্স লিমিটেড।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading