রাশিয়ায় দীপ্তি ছড়াচ্ছে ২৩ কোটি বছর আগের হিরা
উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ আগস্ট ২০২০ । আপডেট: ২০:৪৫
আশ্চর্য এক হিরক খণ্ড উঠে এলো রাশিয়ার ভূগর্ভ থেকে। যার আয়তন ৪৭২৪২২ মিলিমিটার। এই হিরার উজ্জ্বলতা হার মানাবে পৃথিবীর যাবতীয় লাবণ্যকেই।
শুক্রবার (০৮ আগস্ট) রাশিয়ার অ্যানাবার নদীর ধারে আলরোসার এবেলিয়াখ খনি থেকে উদ্ধার হয় এই হিরক খণ্ডটি। ভূবিজ্ঞানীরা বলছেন, হলদে-বাদামি এই বৃহদাকার হিরকখণ্ডটি ২৩ কোটি বছরের পুরনো হতে পারে।
এখনও স্থির হয়নি হিরকখণ্ডটি পালিশ করে নিজেরাই বিক্রি করবে আলরোসা নামক সংস্থাটি নাকি অবিকৃত অবস্থায় নিলামে তোলা হবে। তবে হিরাটির দাম হবে কয়েকশো কোটি ডলার একথা নিশ্চিত।
২০১৭ সালের গ্রীষ্মকালেও একটি বিরল গোলাপি হিরে পাওয়া যায় এই খনি থেকেই। তবে রাশিয়ায় অতীতে এই মাপের হিরকখণ্ড অতীতে কখনও পাওয়া যায়নি।

