তমা মির্জার করোনা জয়

তমা মির্জার করোনা জয়

উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ আগস্ট ২০২০ । আপডেট: ২১:০৯

দীর্ঘ ২৬ দিন করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে অবশেষে বিজয়ী হয়েছেন চিত্রনা‌য়িকা তমা মির্জা।

বৃহস্প‌তিবার তাঁর নমুনা পরীক্ষার ফল নে‌গে‌টিভ আসে। এর আগে তার বাবা, মা ও গা‌ড়ির ড্রাইভার ক‌রোনায় আক্রান্ত হন। একে একে সবাই ক‌রোনামুক্ত হ‌লেও তমা মির্জাকে কিছুতেই ছাড়ছিল না প্রাণঘাতী এই ভাইরাস। শেষ পর্যন্ত ভাইরাসকে হার মানতেই হলো।

গত জুলাই‌য়ের প্রথম সপ্তা‌হে অসুস্থ বোধ করেন তমা মির্জা। এরপর কোভিড পরীক্ষা করালে ১১ জুলাই তার ফলাফল পজিটিভ আসে। সঙ্গে সঙ্গে তিনি নিজের বাসাতে আইসোলেশনে চলে যান। বাড়িতে থেকেই তার চি‌কিৎসা চলে। এখন করোনা নেগেটিভ হলেও তার সামান্য কাশি এবং শ্বাসকষ্ট আছে। তবে চি‌কিৎসকেরা এটাকে গুরুতর কিছু ভাবছেন না।

তমা মির্জার সুস্থতার স‌ঙ্গে স‌ঙ্গে তাঁর গোটা প‌রিবার ক‌রোনামুক্ত হ‌লো। করোনা যুদ্ধে জয়ী হয়ে তমা এখন কা‌জে ফেরার প‌রিকল্পনা কর‌ছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading