নমুনা পরীক্ষা ১০৭৫৯: করোনা শনাক্ত ২৪৮৭ , মৃত্যু ৩৪
উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৫০
সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। আক্রান্তদের মধ্যে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃত্যু হলো ৩ হাজার ৩৯৯ জনের। অপরদিকে, আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে রবিবার (৯ আগস্ট) অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানা এ তথ্য জানান। তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৭৫৯টি।

