টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষিমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষিমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ

হাফিজুর রহমান । উত্তরদক্ষিণ
টাঙ্গাইল: সোমবার, ১০ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৩০

টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এমপি’র পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

রবিবার (০৯ আগস্ট) ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের বন্যা দূর্গত ১ শ’ দরিদ্র অসহায় পরিবারের মাঝে কৃষিমন্ত্রীর পক্ষ থেকে ১০ কেজি চাল, ১ কেজি লবন, ২ কেজি চিড়াসহ ৭ ধরনের শুকনো খাবারের প্যাকেট বিতরন করা হয়।

বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পাইস্কা ইউপি চেয়ারম্যান আরিফ বজলু।

এসময় ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্য সহকারী জুয়েল রানা, ইউপি সচিব আব্দুল বারীসহ সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading