আশুলিয়ায় ট্রাক চাপায় নিহত ১

আশুলিয়ায় ট্রাক চাপায় নিহত ১

সাদ্দাম হোসেন । উত্তরদক্ষিণ
সাভার: সোমবার, ১০ আগস্ট ২০২০ । আপডেট: ১০:৫৫

আশুলিয়ায় ট্রাকচাপায় হাশেম বাবু (১৬) নামের এক ব্যাটারী চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।

রবিবার (০৯ আগস্ট) বিকেলে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কের ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালক আহত হন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত হাশেম বাবু রংপুর কোতোয়ালী থানার মোকছেদের ছেলে। তিনি আশুলিয়ার আয়নাল মার্কেট এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, অটোরিকশাযোগে আয়নাল মার্কেট এলাকায় ভাড়া বাসায় ফিরছিলেন হাশেম বাবু। ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় পৌছলে আব্দুল্লাহপুর গামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক সামিউল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading