সিনহার সঙ্গী সিফাতেরও জামিন

সিনহার সঙ্গী সিফাতেরও জামিন

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:২৯

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির আরেক শিক্ষার্থী শাহেদুল ইসলাম সিফাত জামিন পেয়েছেন।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তামান্না ফারাহ সিফাতের জামিন মঞ্জুর করেন। বিবাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সিফাতের মামলাটি তদন্তের ভার র‌্যাবকে দিয়েছে আদালত।

শুনানি শেষে সিফাতের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তফা ও মাহবুবুল আলম টিপু যৌথ প্রেস ব্রিফি করেন। তারা জানান, সিফাতের বিরুদ্ধে পুলিশের করা দুটি মামলায় জামিন আবেদন করা হয়। শুনানি শেষে ৫ হাজার টাকা বন্ডে সিফাতের জামিন মঞ্জুর করেন বিচারক। মামলার তদন্ত ভার র‍্যাবকে দেওয়া হয়েছে।

রামু থানায় করা অপর একটি মামলায় রবিবার (৯ আগস্ট) স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি শিক্ষাথী শিপ্রা দেব নাথ জামিনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

৩১ জুলাই (শুক্রবার) রাতে টেকনাফ বাহারছড়া চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান। এই রাতেই সিফাত ও শিপ্রাকে আটক করা হয়েছিল। সূত্র – বাংলা ট্রিবিউন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading