জাগরণের সাংবাদিকদের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

জাগরণের সাংবাদিকদের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ আগস্ট ২০২০ । আপডেট: ১৫:০১

জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান সম্পাদিত দৈনিক জাগরণ পত্রিকার সাংবাদিকদের ৮ মাসের বেতন বকেয়া রয়েছে। সেই বকেয়া বেতনের দাবিতে পত্রিকাটির সাংবাদিকরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। সোমবার (১০ আগস্ট) বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে দৈনিক জাগরণ-এর সাংবাদিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু ও জন-কল্যাণ সম্পাদক সোহেলী চৌধুরী অংশ নেন।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা জাগরণের সম্পাদক আবেদ খানকে অনতিবিলম্বে গত ৮ মাসের বকেয়া বেতন পরিশোধের আহ্বান জানান। অন্যথায় দীর্ঘদিনের বকেয়া বেতন আদায়ে আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। তারা বলেন, সাংবাদিকদের বেতন না দিয়ে দৈনিক জাগরণের মালিক পক্ষের কোনও টালবাহানা সহ্য করা হবে না। তারা চলতি আগস্ট মাসের মধ্যে সকলের বকেয়া বেতন ও অন্যন্য সুবিধাদী প্রদানের আহবান জানান। তা নাহলে শিগগিরই সম্পাদক-প্রকাশকের উত্তরার বাসভবনের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হবে।

জাতীয় প্রেসক্লাবের সমানে অনুষ্ঠিত মানববন্ধনে দৈনিক জাগরণের সাংবাদিকদের মধ্যে দীপঙ্কর গৌতম, হাসিবুল ফারুক চৌধুরী, হাসান শাফিঈ, মেহ্দী আজাদ মাসুম, হালিম মোহাম্মদ, বেনু সুত্রধর, গোলাম মোস্তফা, রিকু আমির, মাহমুদুল আলম, আল হেলাল শুভ, নুরুল ইসলাম, খন্দকার তারিক, রিয়াজুল ইসলাম শুভ ও কাশেম হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading