পটুয়াখালীতে আওয়ামী লীগের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

পটুয়াখালীতে আওয়ামী লীগের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

উত্তরদক্ষিণ । সোমবার, ১০ আগস্ট ২০২০ । আপডেট: ১৪:৪১

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে পটুয়াখালী আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে পিপিই, সাবান ও হ্যান্ড স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে পটুয়াখালীর সদর হাসপাতাল, সদর উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়, এতিম খানা এবং স্কাউটের কর্মীদের জন্য পিপিই, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। এসময় আরও উপস্থিত আছেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা আলহাজ অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধাসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading