বাংলাদেশের সহায়তা সামগ্রী লেবাননের কাছে হস্তান্তর

বাংলাদেশের সহায়তা সামগ্রী লেবাননের কাছে হস্তান্তর

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ । আপডেট: ১০:১১

লেবাননের বৈরুতে বিস্ফোরণে আহতদের সহায়তায় বাংলাদেশ থেকে পাঠানো খাদ্য সামগ্রী এবং ওষুধপত্র সোমবার (১০ আগস্ট) সে দেশের সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান লেবানন সরকারের মনোনিত স্থানীয় প্রতিনিধির কাছে বাংলাদেশ সরকারের সহায়তা সামগ্রী হস্তান্তর করেন।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মানবিক সহায়তার মধ্যে রয়েছে ৯ টন খাদ্য সামগ্রী এবং ২ টন ওষুধ ও ওষুধ সামগ্রী।

হস্তান্তরের সময় লেবাননের প্রতিরক্ষা মন্ত্রণালয়, ইউনিফিল ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে এ সহায়তা সামগ্রিসহ বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান বাংলাদেশ নৌবাহিনীর ৪ জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ সেনা বাহিনীর একজন কর্মকর্তা ও বাংলাদেশ বিমান বাহিনীর ১২জন ক্রুসহ আজ লেবাননের রফিক হারিরি আন্তর্জাতিক বিমান বন্দর, বৈরুতে অবতরণ করে। খবর বাসর-এর।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading