কাল থেকে রেডিওতে প্রাথমিকের পাঠদান শুরু

কাল থেকে রেডিওতে প্রাথমিকের পাঠদান শুরু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:৩০

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে সৃষ্ট পরিস্থিতিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার ধারাবাহিকতা রক্ষায় আগামী বুধবার (১২ আগস্ট) থেকে বাংলাদেশ বেতারে প্রাথমিক শিক্ষা পাঠদান সম্প্রচারের কার্যক্রম শুরু হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংসদ বাংলাদেশ টেলিভিশনের পাশাপাশি বাংলাদেশ বেতারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা পাঠ ‘ঘরে বসে শিখি’ সম্প্রচারের এ ব্যবস্থা নিয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ সম্প্রচার কার্যক্রম উদ্বোধন করবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বেতার এবং ১৬টি কমিউনিটি রেডিওয়ের মাধ্যমে সারাদেশে একযোগে ১২ আগস্ট থেকে প্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৪:০৫টা থেকে ৪:৫৫টা পর্যন্ত প্রাথমিক শিক্ষা পাঠদান সম্প্রচার করা হবে। রেডিও এবং মোবাইল ফোনের রেডিও অপশনের মাধ্যমেও এ পাঠ সম্প্রচারের অনুষ্ঠান শোনা যাবে। সূত্র – ইউএনবি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading