হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
মোসলেম উদ্দিন। উত্তরদক্ষিণ
হিলি (দিনাজপুর): মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ । আপডেট: ১২:৪৫
জম্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
হিলি পানামা পোর্ট লিংকের সহকারী ব্যবস্থাপক অতিশ কুমার শ্যানাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জম্মাষ্টমী উপলক্ষে মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানিসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, একদিন বন্ধের পর আগামীকাল বুধবার সকাল থেকে যথারীতি নিয়মে বন্দরের আমদানি-রপ্তানির সকল কার্যক্রম স্বাভাবিক হবে।

