করোনা: আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

করোনা: আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ । আপডেট: ১৩:০৭

করোনাভাইরাস সংক্রমিত রোগ কোভিড-১৯এ আক্রান্ত হয়ে পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনায় মৃত ওই পুলিশ সদস্যের নাম দলিল উদ্দিন বিশ্বাস। তার বাড়ি যশোরের কোতয়ালি থানার নওদা গ্রামে। তিনি ঝিনাইদহ পুলিশ লাইনসে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মীর সোহেল রানা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সদর দপ্তর জানায়, গত ২৫ জুলাই করোনা ধরা পড়ার পর দলিল উদ্দিনকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পরে পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading