জাতীয় শোক দিবসে দেশের সকল মসজিদে বিশেষ দোয়া হবে
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:১৬
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আগামী ১৫ আগস্ট সারাদেশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৪ আগস্ট বাদ জুমা এবং ১৫ আগস্ট বাদ যোহর সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী তার পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় সারা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া করা হবে। এ জন্য দেশব্যাপী সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

