পরিবেশ ও বনমন্ত্রী করোনায় আক্রান্ত

পরিবেশ ও বনমন্ত্রী করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ আগস্ট ২০২০ । আপডেট: ১৮:৫০

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) তার নমুনা পরীক্ষার রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে। মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে সরকারের কয়েকজন মন্ত্রী করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ধর্ম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক করোনামুক্ত হলেও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ এর উপসর্গ থাকায় মঙ্গলবার (১১ আগস্ট) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পরিবেশ মন্ত্রীর নমুনা দেয়া হয়। বুধবার দুপুরে ফলাফল ‘পজিটিভ’ আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় তিনি সিএমএইচ ভর্তির হয়েছেন। মন্ত্রীর শারীরিক অবস্থা বর্তমানে ভালো। তবে তিনি উচ্চ রক্তচাপ ও ডায়বেটিসের সমস্যায় ভুগছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading