কমলো সোনার দাম

কমলো সোনার দাম
স্বর্ণাংকার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২০ । আপডেট: ০৯:০৫

সোনার নতুন দর নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন করে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৭১৬ টাকা।

বুধবার (১২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে সোনার নতুন দর কার্যকর হবে। বিশ্ববাজারে সোনার দামে পতন হওয়ার পরিপ্রেক্ষিতে দেশের বাজারেও সোনার দাম কমালেন ব্যবসায়ীরা।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈশ্বিক স্থবিরতা, ডলার ও তেলের দরপতন, আন্তর্জাতিক বাজারে নজিরবিহীন উত্থান-পতন সত্ত্বেও দেশীয় স্বর্ণ বাজারের মন্দাভাব ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে প্রতিকূল পরিস্থিতিতেও বাজুস সিদ্ধান্ত মোতাবেক ১৩ আগস্ট থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করেছে।

বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম তিন হাজার ৫০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৭১৬ টাকা। ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৫৬৭ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ৮১৯ টাকায়। সনাতন পদ্ধতিতে প্রতি ভরি সোনা ৫১ হাজার ৪৯৭ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাজুস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading